রাউজানে সুচিন্তার আলেম-ওলামা সমাবেশ

রাউজানের দারুল ইসলাম কামিল মাদ্রাসায় সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা শিক্ষার্থী সমাবেশ করেছে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

রাউজানে সুচিন্তার আলেম-ওলামা সমাবেশ

- Advertisement -
google news follower

সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সমন্বয়ক আবু হাসনাতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল আহমেদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র মো. জমির উদ্দিন পারভেজ, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়াত উল্লাহ, সজলিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাইদুল আলম সাকী ও সমাপনী বক্তব্য রাখেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম-সমন্বয়ক ডা. হোসেন আহমেদ।

এতে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ুথ উইং এম.ই.এস কলেজ শাখার ছাত্রনেতা মো. আসিফ ও সুলতান মাহমুদ ফয়সাল।

- Advertisement -
islamibank

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ