কিছুতেই নির্বাচন পিছাবে না: চট্টগ্রামে কমিশন সচিব

কিছুতেই ৩০ ডিসেম্বরের পর নির্বাচন আর পিছানো হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। শনিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাজীর দেউড়ির চট্টগ্রাম লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

- Advertisement -

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৩০ ডিসেম্বরের পর নির্বাচন আর পেছানো হবে না। ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -
google news follower

ইভিএম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হলো শহর এলাকায় স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে। চট্টগ্রামের কোন এলাকায়, কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা করে ‘রেনডম’ পদ্ধতিতে এটি ব্যবহার করা হবে।

তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী গ্রেফতার একটি চলমান প্রক্রিয়া। যদি এটি দীর্ঘদিন ধরে না হতো তাহলে নির্বাচনের আগে নতুন করে শুরু করতে হতো। কিন্তু আমাদের দেশে র‌্যাব-পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, অনেকে বন্দুকযুদ্ধে মারাও গেছে। সন্ত্রাসীরা নিয়মিত গ্রেফতার হচ্ছে। ইতোমধ্যে সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইজিপিকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

- Advertisement -
islamibank

হেলালুদ্দীন বলেন, পোস্টার-ব্যানার সরাতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল পোস্টার ব্যানার অপসারণের শেষ তারিখ। ১৮ নভেম্বরের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নামানো হবে।

নির্বাচন কমিশন সচিব আরো বলেন, সকলের অংশগ্রহণমূলক, একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। যেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে। তিনি বলেন, আমাদের দেশের ভোটাররা ভোটকে উৎসব হিসেবে নেয়। ৩০ ডিসেম্বর দিনটি ভোট উৎসবে পরিণত হবে বলে নির্বাচন কমিশন আশা করে।

জয়নিউজ/কাউছার/ফরহান অভি/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ