প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী আলাউদ্দিন র‌্যাবের জালে ধরা

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন (৪৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৬।

- Advertisement -

গোপন সূত্রে আলাউদ্দিনের অবস্থান নিশ্চিত করার পর শনিবার দিনগত রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়।

- Advertisement -
islamibank

এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ০৩ টি মামলা রুজু হয়।

মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাবস্থ্য করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন এই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।

ফলে অনেক নেতাকর্মী গুরুত্বর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। আসামী আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত।

আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করে। আসামী আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাউদ্দিন এর অবস্থান নিশ্চিত করে।

শনিবার দিনগত ২ টার দিকে র‌্যাব-৬ সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী আলাউদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় আত্মগোপনে আছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আলাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার ইশতিয়াক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ