টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

এবারের এশিয়া কাপে এ নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন সাকিব আল হাসান। তিনবারই শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও প্রথমে ব্যাট করবে টিম টাইগার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

- Advertisement -

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস।

- Advertisement -
google news follower

অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।

এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। যদিও গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে টাইগাররা।

- Advertisement -
islamibank

প্রশ্ন হচ্ছে আজও কি ওপেনিং করবেন আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ? অবশ্য অফিশিয়াল যে টিম শিট, তাতে ওপেনিংয়ে রাখা হয়েছে মিরাজকেই। লিটন দলে ফিরলেও তাকে রাখা হয়েছে তিন নম্বরে।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ