পেঁয়াজ-আলু-ডিমের দাম শক্তভাবে মনিটরিং হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বেঁধে দেওয়া দামে পেঁয়াজ, আলু, ডিম বিক্রির বিষয়টি শক্তভবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয় এবং ঘাটতি জনবল থাকা সত্ত্বেও ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি।

- Advertisement -

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। টিপু মুনশি বলেন, তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।

- Advertisement -
google news follower

ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, তা টোকেন হিসেবে। এতে দেশে ইলিশের দামে প্রভাব পড়বে না বলে জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তিন পণ্যের যে দাম ঘোষণা করেছে, তা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা রয়েছে, মন্ত্রণালয়েরও চেষ্টা আছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ