মধ্যরাতে পার্টিতে শ্রাবন্তীর নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

মুম্বাইয়ে গিয়ে একটি পার্টিতে দারুণ সময় কাটিয়েছেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

- Advertisement -

ওই পার্টিতে এই টালিউড নায়িকার ১ মিনিটের নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী।

- Advertisement -
google news follower

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার (৬ অক্টোবর) কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। এর মাঝে উইকএন্ডে মুম্বইয়ে রাতপার্টিতে মাতলেন শ্রাবন্তী।

নাচের সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফন্দে পড়িয়া বগা কান্দে রে ছবির কোকা কোলা গানে পার্টি মুডে জমিয়ে নাচতে দেখা গেল শ্রাবন্তীকে।

- Advertisement -
islamibank

কাজ সেরে আবার কলকাতায় ফিরেছেন শ্রাবন্তী। শহরে ফেরার পরও তার ব্যস্ততা আগের মতোই আছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি।

বর্তমানে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোনোপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী।

সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য ওই সময়ের ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে শ্রাবন্তীর।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ