গোল্ডেন সিটি লিও ক্লাবের সভা

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওতাধীন ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব স্পন্সরকৃত গোল্ডেন সিটি লিও ক্লাবের সাধারণ সভা শুক্রবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ক্লাবের সাধারণ সম্পাদক লিও মাঈনুল হাসান রিয়াদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লিও মো. শহীদুল্লাহ্ সজীব। প্রধান অতিথি ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর কো-অর্ডিনেটর ও গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি বিপুল কুমার বল।

- Advertisement -
google news follower

বিশেষ অতিথি ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর জোন ডিরেক্টর ও গোল্ডেন সিটি লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লিও সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি লিও মাকসুদা আকতার রিমা।

বিগত মাসের বিভিন্ন সেবামূলক কর্মকা-ের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাঈনুল হাসান রিয়াদ।

- Advertisement -
islamibank

সভায় আসন্ন লিও ইয়ুথ ক্যাম্প-২০১৯ নিয়ে আলোচনা করা হয়। এ জন্য একটি ক্যাম্প কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে লিও শাকিল মো. ইমনকে চেয়ারম্যান, লিও লিজা দাসকে সেক্রেটারি ও লিও সাদ্দাম হোসেন জয়কে ট্রেজারার ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লিও সাদ্দাম হোসেন, সামলা কিরণ, মুন্না, মাহি বিন জামান, মাঈন উদ্দিন, সহিদুল বশর মুরাদ প্রমুখ।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ