বলিউড অভিনেত্রী মাধুরীর চুলে আগুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনেত্রীর রূপে এখনও বুঁদ অগণিত দর্শক। ৫৬ বছর বয়সে এসেও সৌন্দর্য কমেনি তার।

- Advertisement -

অভিনেত্রীর ত্বকের উজ্জ্বলতা আর চুলের সৌন্দর্য এখনও যেন সে কথাই বলে। তার হাসির ছটায় ঘায়েল আট থেকে আশি। তবে মাধুরীর সেই চুলেই নাকি আগুন ধরে গিয়েছিল। পুড়ে যায় চুলের বড় একটা অংশ। কীভাবে রক্ষা পেলেন মাধুরী?

- Advertisement -
google news follower

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবারদীপাবলিতে তার চুলে আগুন ধরে একটা অংশ পুড়ে যায়। এতে ন্যাড়া হতে হয়েছিল তাকে।

সূত্রের প্রতিবেদন অনুযায়ী, একবার দীপাবলির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন মাধুরী। সেখানে সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন।

- Advertisement -
islamibank

ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু নায়িকার চুল পুড়ে ছারখার।

আর এই ঘটনায় চুল পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথা ন্যাড়া করতে হয়েছিল মাধুরীকে। এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তারপর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। অভিনেত্রী বলেন, বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম ওই দিন। আমার চুল পুড়েছিল, কিন্তু মুখে কিছু হয়নি।

তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। এমনকি আগুনের প্রতিও ভয় রয়েছে তার। তবে দীপাবলি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে মাধুরীর। সূত্র : আনন্দবাজার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ