ছুটিতে লিটন/নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

দুটি টেস্ট খেলতে এ মাসেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে এ সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এক মাসের ছুটি নিয়েছেন সহঅধিনায়ক লিটন কুমার দাস। তাই নেতৃত্বের দায়িত্ব পড়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে।

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অনুষ্ঠিত হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে টাইগারদের অধিনায়কের ভার শান্তর কাঁধে।

- Advertisement -
google news follower

শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী।

জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল। এক মাসের ছুটি দেয়া হয়েছে। সে পরিবারকে সময় দিতে চায়। যদিও প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। সে বারবার ছুটির কথা বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’

- Advertisement -
islamibank

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টটি শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। এরপর ৩টি ওয়ানডে ও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে যাবে টাইগার বাহিনী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ