দুই টেস্ট খেলতে আজ রাতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে কাল রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজ খেলবে তারা।

- Advertisement -

রাত দশটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে কেইন উইলিয়ামসনদের। দুই ম্যাচের সিরিজ খেলতে অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

- Advertisement -
google news follower

মঙ্গলবার রাতে বিশ্রাম শেষে বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটে রওনা দেবে নিউজিল্যান্ড। একইসাথে বাংলাদেশ দলও যাবে সিলেটে। এরপর ২৩ ও ২৪ নভেম্বর সেখানেই অনুশীলন করবে দুই দলের ক্রিকেটাররা।

দুই দিন অনুশীলনের পর একদিনের বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন করবে তারা। ২৮ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে খেলা।

- Advertisement -
islamibank

৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল।

বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড স্কোয়াড– টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ