নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগ বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা জানান।

- Advertisement -
google news follower

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। সেদিন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত যাবে বিজয় র‍্যালিটি।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আলোচনা সভাটির সভাপতিত্ব করবেন।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম এবং সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ