বিদেশি বন্ধু রাষ্ট্রের অভিনন্দনে সিক্ত শেখ হাসিনা

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বন্ধু রাষ্ট্র ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।

- Advertisement -

সোমবার (৮ জানুয়ারি) সকালে দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -
google news follower

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঢাকায় নিযুক্ত এই বিদেশি রাষ্ট্রদূতরা ছাড়াও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ-এর প্রতিনিধিরা। আরও বেশ কয়েকজন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছে প্রেস উইং।

এদিকে আওয়ামী লীগের সভানেত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ