সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা, পিতা আটক

রাঙামাটির লংগদু উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক আল আমীন (৩৫) উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

- Advertisement -

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার শিশুটি আল আমীনের ২য় স্ত্রী হাজেরা বেগমের আগের সংসারের মেয়ে। সম্পর্কে শিশুটি আল আমীনের সৎ মেয়ে। শিশুটি স্থানীয় স্কুল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।

- Advertisement -
google news follower

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে শিশুটির মা ঘরে না থাকার সুযোগে আল আমীন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আল আমীন পালিয়ে যায়। পরে গ্রামবাসী আল আমীনকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, ১ম স্ত্রী ও তিন সন্তান থাকার পরও ৭ সন্তানের জননী হাজেরা বেগমকে বিয়ে করে আল আমীন। হাজেরা বেগমের আগের সংসারের পাঁচ সন্তানকে রেখে দুই মেয়ে শিশুকে নিয়ে আল আমীনকে বিয়ে করেন। নির্যাতনের শিকার শিশুটির বড় বোনকেও আল আমীন যৌন হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে।

- Advertisement -
islamibank

এ বিষয়ে লংগদু থানার উপপরিদর্শক মনসুর মিয়া বলেন, এলাকাবাসী আল আমীনকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতনের শিকার শিশুটি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির ভাই মো. হান্নান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা অভিযোগ আমলে নিয়ে ধর্ষণ চেষ্টার ধারায় মামলা দায়ের করেছি। আসামিকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে।

জয়নিউজ/আরমান/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ