১৭ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেই বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান: মাউশি

শীতে কাঁপছে পুরো দেশ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। শীতের তীব্রতার কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকগণ ঐ সকল জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ (সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত) রাখার নির্দেশনা প্রদান করবেন।’

- Advertisement -
islamibank

এস এ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ