বায়েজিদে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া সেই অস্ত্রধারী গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া সেই অস্ত্রধারী যুবক মোহাম্মদ জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী-থানা সংলগ্ন এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

- Advertisement -
google news follower

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

এর আগে গেল ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় সন্ত্রাসীরা।

- Advertisement -
islamibank

ওই সময় তাদের বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন। এছাড়া সন্ত্রাসীরা হিলভিউ এলাকায় বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর চালায়।

পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অস্ত্র হাতে জাহিদ কর্তৃপক্ষকে তাড়া করছেন।

গত ১৪ জানুয়ারি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র (কিরিচ)সহ ১৭ জনকে গ্রেফতার করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ