খাগড়াছড়িতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন/গ্রেফতার ১

খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকায় তিন রাস্তার মোড়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

- Advertisement -

ঘটনার পর দুমাস ধরে পালিয়ে থাকা হত্যাকারীকে গ্রেফতারের পর উদঘাটন হয় হত্যার রহস্য।

- Advertisement -
google news follower

ঘটনার দুই মাস পর প্রযুক্তির সহায়তায় আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঘাতক আসামী রাপ্রু মারমাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে।

গত বছরের ১১ নভেম্বর ভিকটিম সুজন্ত ত্রিপুরাকে অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।

- Advertisement -
islamibank

দুপুরে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ