ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যারা ঠাঁই পেলেন

অনলাইন ডেস্ক

২০২৪ সালের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন ২১ জন ক্রিকেটার। তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই তারকা তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

- Advertisement -

সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির বহুল প্রতীক্ষিত নবম বোর্ড সভা শেষে এ তালিকা প্রকাশ করেছে বিসিবি।

- Advertisement -
google news follower

২০২৪ সালের চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। ভালো খেলার কারণে এই দুজনকে যুক্ত করেছে বিসিবি। তবে গত বছরের চুক্তির তালিকা নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন চৌধুরী।

সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম—এই পাঁচজন আছেন তিন সংস্করণের চুক্তিতেই। গতবার তিন সংস্করণেই চুক্তিতে থাকা তাসকিন আহমেদকে এবার টেস্টে রাখা হয়নি। তবে এই পেসার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে। গতবার তিন সংস্করণেই ছিলেন সাকিব, লিটন, মিরাজ ও তাসকিন এই চারজন। এবার তিন সংস্করণে প্রথমবার জায়গা পেয়েছেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার শরীফুল।

- Advertisement -
islamibank

গতবারের ২১ জনের মধ্যে এবারের চুক্তিতে নেই চারজন। যাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম অবশ্য নিজেই অনুরোধ করেছিলেন তাঁকে চুক্তিতে না রাখতে। নেই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার ইবাদত হোসেন। বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনও।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন
তিন সংস্করণ
সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম

দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে)
মুশফিকুর রহিম

দুই সংস্করণ (ওয়ানডে ও টি-টোয়েন্টি)
তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ

এক সংস্করণ (টেস্ট)
মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাঈম হাসান

এক সংস্করণ (ওয়ানডে)
মাহমুদউল্লাহ ও তানজিম হাসান

এক সংস্করণ (টি-টোয়েন্টি)
নাসুম আহমেদ, মেহেদী হাসান ও নুরুল হাসান

বাদ পড়েছেন যারা
তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন

চুক্তিতে নতুন
তাওহিদ হৃদয়, তানজিম হাসান

চুক্তিতে ফিরেছেন
মাহমুদুল হাসান ও নাঈম হাসান

২০২২-২৩ সালেও কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা অপরিবর্তিত। এবারের চুক্তি গত মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ২০২২-২৩ সালেও কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা অপরিবর্তিত। এবারের চুক্তি গত মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ