সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) সন্ধায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ব্যারিস্টার কাজলকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
এর আগে গতকাল ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)। মামলায় আরো ৩০/৪০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
জেএন/এমআর



