শেষ বিকেলের কাব্য

এটিএন বাংলায় শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় প্রচারিত হবে এ সপ্তাহের নাটক ‘শেষ বিকেলের কাব্য’।

- Advertisement -

আহমেদ ফারুকের রচনায় এটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুঁথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ।

- Advertisement -
google news follower

নাটকে দেখা যাবে মিরোভা নামের এক তরুণীকে। থাকে ইংল্যান্ডে। মিরোভা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডার। তার অ্যাকাউন্টে কত পাউন্ড জমা আছে তা সে নিজেও জানে না।
একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইমরান বাবুর সঙ্গে। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হয়। মিরোভা বাংলাদেশে এসে ইমরান বাবুকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়।

শুরু হয় মিরোভা-ইমরানের টাকা আর ভালোবাসার এক অদ্ভুত গল্প।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ