দীঘিনালার মেরুং বাজারে আগুন: পুড়ে ছাই ২৫ দোকান

দেশজুড়ে ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ২৫ টি দোকান। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে ছড়িয়ে পরে। আগুন লাগার ২০ মিনিট পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ আনে। আধা ঘন্টার কম সময়ের মধ্যে অন্তত ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -
google news follower

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, আগুনে ব্যবসায়ীদের অন্তত দেড় কোটি টাকা আর্থিক হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ