মিরসরাই-খাগড়াছড়ি সড়কে

গাড়িতে টোকেন লাগিয়ে চাঁদাবাজি, ৭ জনকে ধরল র‍্যাব

অপরাধ ডেস্ক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

মঙ্গলবার (২ এপ্রিল) গোপন সোর্সের খবরে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা উত্তোলনের সময় ৭টি রশিদ বই ও আদায়কৃত ১৪ হাজার ৩শ ৫ টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্ডাবাজার গ্রামের মৃত নুরু পাটোয়ারীর ছেলে মো. সোহেল (৩৩), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব শাপলাজা গ্রামের মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (৫০), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. মাইন উদ্দিন ওরফে রাসেল (৩১), পূর্ব হিঙ্গুলী ইসলামপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শামসুদ্দীন মিয়া (৩৭), পরাগলপুর গ্রামের মো. ওবায়দুল হকের ছেলে মো. ইলিয়াস (৪৫), মধ্যম সোনাপাহাড় গ্রামের আবুল কালামের ছেলে জাহিদ হাসান (২৫) ও উত্তর সোনাপাহাড় গ্রামের মো. দুলালের ছেলে মো. রহিম (২৪)।

বুধবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৭ থেকে বলা হয় গ্রেফতার সবাই বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো।

- Advertisement -
islamibank

চাঁদাবাজ চক্রটি পরস্পরের যোগসাজশে বারৈয়ারহাট পৌরসভা ও খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেকে ভুয়া টোকেনের মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।

প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুই শিফটে প্রত্যেক গণপরিবহন, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ১৫-২০ টাকা হারে চাঁদা উত্তোলন করে।

ভুক্তভোগীদের অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করে চক্রটির৭ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ