মেসির জোড়া গোলে মিয়ামির জয়

খেলাধুলা ডেস্ক :

ইনজুরির কারণে লিওনেল মেসি মাঠের বাইরে থাকায় টানা হারের স্বাদ নিতে হয়েছে ইন্টার মিয়ামিকে। এরপর মেসি চোট কাটিয়ে দলে ফেরেন গত ১৪ এপ্রিল।

- Advertisement -

এবার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার জাদুকরী ফুটবল দক্ষতায় টানা দুই জয় পেলো ইন্টার মিয়ামি।

- Advertisement -
google news follower

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ম ন্যাসভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি। এদিন জোড়া গোল করেন আটবারের ব্যালন ডিঅরজয়ী মেসি।

শনিবার ভোররাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মাত্র ২ মিনিটে ফ্রাংকো নিগ্রির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মিয়ামি।

- Advertisement -
islamibank

ম্যাচের ১১তম মিনিটে সেই গোল শোধ করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। দ্বিতীয়বারের চেষ্টায় গোলটি করেন তিনি। এলএম টেনের প্রথম শট রুখে দিয়েছিলেন ন্যাসভিলের গোলরক্ষক ইলিয়ট পানিকো।

তবে দ্বিতীয় শটে ঠিকই জালে বল জড়িয়েছেন তিনি। এরপর ৩৯তম মিনিটে ইন্টার মিয়ামির ব্যবধান ২-১ করেন সার্জিও বস্কুয়েটস।

বিরতির পর দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন তারকা। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল পান মেসি।

চলতি মৌসুমে মায়ামির হয়ে দারুণ খেলছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে মেসির অ্যাকাউন্টে জমা হয়েছে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ