পলোগ্রাউন্ডে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের জালে ধরা ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ একটি চক্র।

- Advertisement -

গোপনে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বোল্ড কাটার ও ধারালো টিপছোরাসহ চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি বাটতলী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান অমিত (২২), বাঁশখালী ছনুয়া ইউনিয়নের মো. ইদ্রিস আলীর ছেলে মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (৩২), হাটহাজারী এলাকার আলীপুর গ্রামের ছগির আহমদের ছেলে সম্রাট (৩৫) ও টেকনাফ থানা কালিয়াপাড়া এলাকার গুরা মিয়ার সন্তান মো. আমিন প্রকাশ আব্দুল আমিন (২৮)।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে জানালেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ