ডাকাতির লক্ষ্যে নদী তীরে ওঁৎ পেতে ছিল এরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অস্ত্র সস্ত্র নিয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল ওঁৎ পেতে রয়েছে।

- Advertisement -

বুধবার (২২ মে) রাতে সোর্সের এমন খবরে তাৎক্ষনিক অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় নদীর তীর থেকে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম।

- Advertisement -
google news follower

পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)।

গ্রেফতার চারজনই ডাকাতদলের সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানালেন থানার ওসি ওবায়েদুল হক।

- Advertisement -
islamibank

তিনি বলেন, তারা সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে আবারও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সোর্সের তথ্যে টিম নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে প্রত্যেককে আদালতে পাঠানো হয়েছে বললেন ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ