শতকোটি রুপির মানহানি মামলা করল অভিনেত্রী রাভিনা

বিনোদন ডেস্ক :

কিছুদিন আগে মধ্যরাতে একদল লোকের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এমন অভিযোগ ওঠা সেই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে শতকোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রী।

- Advertisement -

সম্প্রতি রাভিনার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, অভিনেত্রীর গাড়িচালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন।

- Advertisement -
google news follower

গাড়িতে থাকা রাভিনা তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশে নানান কটূক্তি করেন রাভিনা। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়।

তবে রাভিনার দাবি, তার সঙ্গে ওই রাতে কিছু নারী বাজে আচরণ করেছেন। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী তাকে ঘিরে ধরেন। ওই সময় তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন ওই নারীরা।

- Advertisement -
islamibank

সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভাইরাল করা হয়।

ভিডিওটির মাধ্যমে অভিনেত্রীর মানহানির চেষ্টা করেন এক ব্যক্তি- এমন অভিযোগ আনা হয়েছে মামলায়।

রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ