ভারতে বিষাক্ত মদ খেয়ে ৩৭ জনের মৃত্যু

প্রতিবেশী ডেস্ক :

ভারতের চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দুরের তামিল নাড়ুর কালাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ৫০ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -
google news follower

প্রতিবেদনে বলা হয়, ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদপানের পর অন্তত ২৯ জন মারা যান।

পরে হাসপাতালে ভর্তি অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

- Advertisement -
islamibank

নিহতদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছেলে হারানো এক নারী বলেছেন, তার ছেলে গুরুতর পেটে ব্যথা এবং চোখ খুলতে অসুবিধার কথা বলেছিলেন।

প্রাথমিকভাবে, হাসপাতাল তার ছেলেকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, সে মাতাল। রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া।

আরেকজন মা বলেন, আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা। সে দেখতেও পায় না, শুনতেও পায় না। এটা যেনো আর কারও সঙ্গে না হয়। মদ বিক্রি বন্ধ করুন।

এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।

দেশটির মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, কাল্লাকুড়িতে বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও ব্যথিত হয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে।

কল্লাকুড়ির জেলা কালেক্টর এমএস প্রশান্ত জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতদের অবস্থা পর্যবেক্ষণে গিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ