চবিতে হলের গ্রিল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের গ্রিল চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েছে মো. জুয়েল নামের এক ছাত্রলীগ নেতা। জুয়েল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও উপ-গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় শাহজালাল হল থেকে চুরি করে রিকশা দিয়ে গ্রিলগুলো ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মূল ফটকে নিরাপত্তাকর্মীদের হাতে আটক হয় ওই ছাত্রলীগ নেতা। পরবর্তীতে এমন কাজ হবে না এই মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

- Advertisement -
google news follower

প্রক্টর বরাবর মুচলেকায় ওই ছাত্রলীগ নেতা উল্লেখ করেন, ‘আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নং ৩৩৬ এ থাকি। ভুলবশত কারণে পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশা যোগে বিক্রয় করার উদ্দেশ্যে শাহজালাল হল হইতে বাইরে নেওয়ার পথে জিরোপয়েন্ট গেটে আটক করে এবং প্রক্টর মহোদয় উপস্থিত হইলে ভবিষ্যতে এই ধরনের কাজ করিব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে তা আমি স্বাচ্ছন্দ্যে মানিয়া নিব’।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম বলেন, নিরাপত্তাকর্মীর মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারি। পরে ওই শিক্ষার্থীকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থীর দাবি রডগুলো নষ্ট হয়ে পড়ে আছে, তাই বিক্রি করতে নিয়ে যায়। ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ