মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত লেভান্তে

মেসির হ্যাটট্রিকে লেভান্তেকে উড়িয়ে দিয়েছে বার্সালোনা। রোববার রাতের লা লিগার ম্যাচে ৫-০ গোলে জেতে বার্সা। গোল দেওয়ার পাশাপাশি সতীর্থ লুই সুয়ারেস ও জেরার্দ পিকেকে দিয়ে মেসি করিয়েছেন আরো দুই গোল।

- Advertisement -

লেভান্তের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচে ৫-৪ গোলে হেরেছিল বার্সা। ওই আসরে সেটাই ছিল তাদের একমাত্র পরাজয়।

- Advertisement -
google news follower

রোববার রাতে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল বল দখলে পিছিয়ে থাকা লেভান্তে। ৩২তম মিনিটে ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারে লেগে ফেরে।

এর তিন মিনিট পরেই দারুণ এক গোলে এগিয়ে যায় অতিথিরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে দুজনকে কাটিয়ে আড়াআড়ি গিয়ে পেনাল্টি স্পটের কাছে ক্রস বাড়ান মেসি। আর ভলিতে আসরে নিজের একাদশ গোলটি করেন সুয়ারেজ।

- Advertisement -
islamibank

৪৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সের্হিও বুসকেতসের নিজেদের সীমানা থেকে বাড়ানো বল ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পেছনে ছুটে আসা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান বার্সেলোনা অধিনায়ক মেসি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মেসি ব্যবধান আরও বাড়ালে ম্যাচের লাগাম চলে যায় বার্সেলোনার হাতে। পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে বল পায়ে সুয়ারেজ দ্রুত এগিয়ে বাঁ দিকে জর্দি আলবাকে পাস দেন। স্প্যানিশ এই ডিফেন্ডারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৬০তম মিনিটে রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে সুয়ারেজ পাস দেন ডান দিকে আর্তুরো ভিদালকে। সময় নষ্ট না করে চিলির এই মিডফিল্ডার বল বাড়ান গোলমুখে মেসিকে। বাঁ পায়ের টোকায় হ্যাটট্রিক পূরণ করেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচের জয়-পরাজয়ের হিসেবটাও তাতে মিটে যায়।

এই নিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১৪ গোল করলেন মেসি। পাশাপাশি আসরে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ১০টি গোল করিয়েছেনও তিনি।

৮৮তম মিনিটে অধিনায়কের আরেকটি পাস পেয়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে লেভান্তের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পিকে। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ