ক্যাটরিনার সঙ্গে ডেটিং করেছিলেন শাহরুখ

‘জিরো’- ভারতীয়দের জন্য বহু প্রতীক্ষিত এক ছবি। এ ছবি যতটা শাহরুখের, ততটাই অনুশকা শর্মা কিংবা ক্যাটরিনা কাইফের। কারণ সেই একাত্মতা নিয়েই সবাই অভিনয় করেছেন। শুটিংয়ে তৈরি হয়েছিল কিছু ব্যক্তিগত মুহূর্তও। তেমনই এক মুহূর্তে নিজের মন খারাপের কথা শাহরুখের সঙ্গে শেয়ার করেন ক্যাটরিনা।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, গত ১০ বছরে তাঁকে কেউ ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেননি। এই মন খারাপের কথা ‘জিরো’র সেটে শাহরুখের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। আর শাহরুখই নায়িকার মন ভালো করতে মজার উপায় বের করেছিলেন।

- Advertisement -
google news follower

সেদিন নাকি শাহরুখ বলেছিলেন, ‘তুমি এখন আমার শহর মানে দিল্লিতে রয়েছ। তোমাকে নিয়ে আজ রাতে ডেটে যাব। দিল্লি দেখাব। আর ঠিক সেসব জিনিসই করব, যা তুমি চাও।’

এই উপায়ের কথা শুনে মন ভালো হয়ে গিয়েছিল ক্যাটরিনার। অর্থাৎ শাহরুখের ‘কিং অব রোম্যান্স’ তকমা শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও সমান প্রযোজ্য।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ