ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণ জিতলো স্পেন

খেলাধুলা ডেস্ক :

ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধ অলিম্পিকে নেয়া হলো না ফ্রান্সের। ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিকদের ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণ জিতলো লা রোহা ফিউরি।

- Advertisement -

ফরাসিদের ৪০ বছর আক্ষেপ আরও দীর্ঘায়িত করে ৩২ বছর পর বিগেস্ট শো অন আর্থের মঞ্চে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে স্পেন।

- Advertisement -
google news follower

ইউরো, অনূর্ধ্ব ১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক। দু’মাসে তিন মেজর শিরোপা জয় স্পেনের। বিশ্ব ফুটবল শাসনের আগমনী বার্তা। ৩২ বছর পর বিগেস্ট শো অন আর্থে স্বর্ণ জয় লা রোহা ফিউরিদের।

৮ গোলের ক্ল্যাসিক ম্যাচে নায়ক হতে পারলেন না ৯৮ বিশ্বকাপের হিরো কোচ থিয়েরি অঁরি। কাজে আসেনি ৪৮ হাজারের বেশি দর্শকে পূর্ণ পার্ক দ্যা প্রাসের সমর্থনও। যদিও এঞ্জো মিলটের গোলে শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা।

- Advertisement -
islamibank

কিন্তু পিছিয়ে পড়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় স্পেন। বাড়াতে থাকে আক্রমণের ধার। ১৮ থেকে ২৮ দশ মিনিটে ফেরমিন লোপেজের জোড়াগোল আর আলেক্স বায়েনা স্করশিটে নাম লেখালে ৩-১ ব্যাবধানে এগিয়ে যায় স্পেন।

প্রথমার্ধটা যদি হয় লা রোহা ফিউরিদের তবে দ্বিতীয়ার্ধ্বে চালকের আসনে লা ব্লুজ। ২ গোলে পিছিয়ে থেকে খোলস ছেড়ে বের হয় ফ্রান্স। মাগনে আকলিওশে ব্যাবধান কমান নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে।

নাটকীয়তার তখনো বাকী। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে ফিলিপ মাতেতা বল জালে জড়ালে আনন্দে ভাসে স্বাগতিকরা।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে সার্জিও কামেইয়ো চমক। এই রায়ো ভায়েকানো স্ট্রাইকারের দু’গোলই দর্শনীয়। নতুন করে সেইলিং, ম্যারাথন, ট্রিপল জাম্পের পর স্পেনের চতুর্থ স্বর্ণ জয় ফুটবলের কল্যাণে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ