ক্যানসারে নিভে গেল বলিউড অভিনেতার জীবনপ্রদীপ

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা অতুল পারচুরে মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত এ গুণী অভিনেতা গত ১৪ অক্টোবর সকালে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মাস কয়েক আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন অতুল।

- Advertisement -
google news follower

কপিল শর্মা শো-তে অনেক দিন ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করছিলেন অতুল। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

‘যম হ্যায় হাম’, ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’র মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে অতুলকে। তার অভিনীত চরিত্রগুলোতে খুব সহজেই মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, ‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ , ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অতুলকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ