চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট রোড এলাকার একটি সুপারশপে অভিযান চালিয়ে ৫শ ৪৯ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গোপন সোর্সের খবরে মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাশেম উপজেলা সদরের জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলীর ছেলে।
তথ্য নিশ্চিত করে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের পর কাশেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে জানালেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
জেএন/পিআর




