চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

- Advertisement -

১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

- Advertisement -
google news follower

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন।

আটকাদেশ কার্যকর করতে আইনের ৩৫ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায় জারি করা হয়।

- Advertisement -
islamibank

মামলার নথি থেকে জানা যায়, নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২২ সালে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে এসবিএসসি ব্যাংক পিএলসি। ওই মামলায় অর্থঋণ আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করে।

ডিক্রিকৃত ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকা সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এই মামলা করা হয়।

গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি।

এই অবস্থায় খেলাপি ঋণ আদায়ে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ