ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৮০% ভোট পড়েছে: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটার ছিল ১০ কোটি ৪০ লাখের বেশি। সে হিসেবে ৮০ শতাংশ ভোট পড়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

- Advertisement -

এদিকে শান্তিপূর্ণ ভোট হলেও সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিইসি।

- Advertisement -
google news follower

রোববার (৩০ ডিসেম্বর) ভোট চলাকালে সহিংসতা ও অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ফল স্থগিত হয়ে যায়।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৮৭.১৩ শতাংশ। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে সেটাই সর্বোচ্চ।

- Advertisement -
islamibank

জয়নিউজ/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ