গভীর রাতে পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

বিভিন্ন ওয়ার্ডে গভীর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রমের তদারকি করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শনিবার রাতে মেয়র ডা. শাহাদাত হোসেন আরেফিন নগর টিজি পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

এসময় মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে বিধায় আমি রাতে পরিচ্ছন্ন কার্যক্রম আদৌ হচ্ছে কী না নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করব। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

এসময় মেয়রের সাথে পরিদর্শনে ছিলেন প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ