রোমান্টিক বিষয়ে সাফল্য তুলার, ভ্রমণ যোগ বৃশ্চিকের

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অভিনেত্রী বিদ্যা বালান, অভিনেতা নানা পাটেকর।

- Advertisement -

আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য লাল, কমলা ও নীলের সমন্বয় ভালো ফল বয়ে আনবে।

- Advertisement -
google news follower

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় হলো সকাল ৮.২০- ১১.৫২টা ও রাত ৮.১৪-৯.০৫টা, ১০-১২.৪০টার মধ্যে।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। একাদশী তিথি। রাত ৪.২০টা থেকে দ্বাদশী।

- Advertisement -
islamibank

মেষ
মেষ রাশির জাতক-জাতিকার ব্যবসায়িক কাজে অগ্রগতি আশা করা যায়। আমদানি-রপ্তানি বাণিজ্যে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।

বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকার শরীর-স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। আজ কর্মস্থলে কোনো সহকর্মীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। অধীনস্থ কর্মচারীর উপর বেশি নির্ভর করা ঠিক হবে না। কারো সাথে অকারণে চেঁচামেচি করতে পারেন। ঠাণ্ডাজনিত পীড়ায় ভোগার আশঙ্কা।

মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ প্রেমিক-প্রেমিকার দেখা হওয়ার যোগ প্রবল। কোনো উপহার পেতে ও দিতে পারেন। সন্তানের সঙ্গে স্কুলে যাওয়ার যোগ প্রবল। শিল্পী-কলাকুশলীরা বছরের প্রথম দিনেই কোনো চুক্তি করতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণের দিন। বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। জাতিকারা আজ গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। যানবাহন ক্রয়ের যোগ প্রবল। কর্মস্থলে কোনো সাফল্য লাভের সম্ভাবনা। মায়ের কাছ থেকে উপহার পেতে পারেন।

সিংহ
সিংহ জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো বৈদেশিক অর্ডার পেতে পারেন। ছোট ভাই-বোনের জন্য কেনাকাটার যোগ প্রবল। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। বিকাশ এজেন্টদের আশানুরূপ আয়ের যোগ।

কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকার আজ বকেয়া অর্থলাভের যোগ প্রবল। আজ কর্মস্থলের কোনো অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার সম্ভাবনা। শ্যালক-শ্যালিকার বাড়িতে বেড়াতে যেতে পারেন। খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বৃদ্ধি পাবে।

তুলা
তুলা রাশির জাতক-জাতিকার আজ দিনটি শুভ। রোমান্টিক বিষয়ে সাফল্য পেতে পারেন। সৃজনশীল-পেশাজীবীদের সুনাম-সম্মান বৃদ্ধি পাবে। আজ ব্যবসায়িক কাজে সাফল্য লাভের যোগ। কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হতে পারেন। শরীর ভালো যাবে।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার ভ্রমণ যোগ প্রবল। সাংসারিক কাজে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কর্মস্থলে সাফল্য পাবেন। ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ লাভের আশা করতে পারেন। আইনগত জটিলতায় হাজিরা দিতে হতে পারে।

ধনু
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি সাফল্যের। আজ প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায় নতুন যোগাযোগ। ব্যবসায় সাফল্য। বড়ভাইকে কিছু টাকা সাহায্য করতে হবে।

মকর
মকর রাশির জাতক-জাতিকার আজ কর্মক্ষেত্রে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কাজে সফল হবেন । কোনো প্রভাবশালী লোকের সাহায্যে চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।

কুম্ভ
কুম্ভ জাতক-জাতিকার বিদেশযাত্রার যোগ প্রবল। জীবিকার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক যোগাযোগ শুভ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ।

মীন
মীন জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। চাকরিজীবীরা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। ব্যাংক কর্মচারীদের কাজের চাপ কম থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিয়ে সফল হতে পারেন। আজ চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধিরা ভালো আয় করতে পারেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ