চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

পুলিশ জানায়, সোমবার রাতে চান্দগাঁও থানাধীন ঢালী পাড়ায় অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইরফানকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

- Advertisement -
google news follower

এছাড়া থানার নিয়মিত মামলার ৩ আসামিকেও এদিন গ্রেপ্তার করা হয়। তারা হলেন, নোয়াখালী জেলার সদর থানার ভূইয়ারহাট এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. সাকিব (২২), রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা এলাকার আবুল কালামের ছেলে মো. রমজান আলী (৩৩) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গ্রেপ্তারকৃত তিনজনকেই মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ