ঘুমেই মারা গেলেন শিক্ষা কর্মকর্তা

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের কুতুবদিয়ার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ (৫৬) মরদেহ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুতুবদিয়া হাসপাতাল গেইটের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকারি শিক্ষা অফিহসার শহীদুল্লাহ বুধবার অফিস শেষে মাগরিবের আগে বিশ্রাম নিতে বাসায় প্রবেশ করেন।

ফোন কল রিসিভ না হওয়ায় রাত আটটার দিকে কিছু শিক্ষক ও শিক্ষা অফিসার তার ভাড়া বাসায় ছুটে যান।

- Advertisement -
islamibank

ভেতর থেকে দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানায় তাকে পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন জানান, মো. শহীদুল্লাহ ২০১৯ সাল থেকে কুতুবদিয়ায় সহকারি শিক্ষা অফিাসার হিসেবে কর্মরত আছেন।

তিনি ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছিলেন। তার স্ত্রী ও জটিল রোগে আক্রান্ত বলে জানা গেছে। স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি সাংবাদিকতায় মাস্টার্স ও কামিল পাশ করে শিক্ষা বিভাগে যোগদান করেন। তিনি শিক্ষক, শিক্ষা নিয়ে বেশ কয়েকটি গবেষণাধর্মী বই লিখেন। শিক্ষা অফিসার শহীদুল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা গ্রামে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ