চট্টগ্রাম নগরী চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত এক শিশুকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী একজনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার আসামির নাম মমিনুল ইসলাম সোহাগ (২৩)। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভাতগাঁও এলাকার আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
জেএন/পিআর



