শনিবার বসছে বিপিএলের ষষ্ঠ আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে শনিবার (৫ জানুয়ারি)। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ।

- Advertisement -

আগের টুর্নামেন্টগুলোর মতোই এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে খেলা হবে। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ। ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল।

- Advertisement -
google news follower

সপ্তাহের শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সপ্তাহের অন্যদিনগুলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ