সাংবাদিক হাউজিং সোসাইটির জটিলতা নিরসনে নগরপিতার আশ্বাস

চট্টগ্রাম সাংবাদিক কো- অপারেটিভ হাউজিং সোসাইটির জমি নিয়ে চলমান আইনি জটিলতা নিরসনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে নগরপিতা এ কথা বলেন।

- Advertisement -
google news follower

দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম সাংবাদিক কো -অপারেটিভ হাউজিং সোসাইটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নগরপিতা নাছির এ প্রতিষ্ঠানের সভাপতি।

মেয়র বলেন, আইনি জটিলতার কারণে সাংবাদিকদের আবাসন বাস্তবায়নে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই জটিলতার প্রায় ৮০ শতাংশ নিরসন হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে।

অনুষ্ঠানে নগরপিতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক কো- অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে ও সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক নেতা অঞ্জন সেন ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সহসভাপতি সমীর বড়ুয়া, দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

জয়নিউজ/কাউছার/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ