কক্সবাজারের চকরিয়ায়-বদরখালী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা মগবাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড খামার পাড়ার মো: আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, এ সড়কের রামপুর এলাকায় ডাকাতির জন্য ব্যারিকেড দিয়ে প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পিছু ধাওয়া করে তিনজন ডাকাতকে আটক করে চকরিয়া থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ।
এ তথ্য নিশ্চিত করেছে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, অস্ত্রসহ গ্রেপ্তার তিন ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা করা হবে।
জেএন/পিআর




