মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

প্রবাসী ডেস্ক :

মালয়েশিয়ার পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে অভিবাসন সংক্রান্ত অপরাধে অভিযানে ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি রয়েছেন।

- Advertisement -

এ অভিযানের বিস্তারিত তথ্য সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।

- Advertisement -
google news follower

মালয়েশিয়ার পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে পরিচালিত দুই দিনের এ অভিযানে মোট ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় ৫৬টি প্রতিষ্ঠান তল্লাশি এবং ২,৭৭৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ১২১ জনের মধ্যে ৭৬ জন বাংলাদেশি ছাড়াও রয়েছেন, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমার নাগরিক, চারজন পাকিস্তানি, দুইজন ভারতীয়, দুইজন নেপালি ও একজন ভিয়েতনামি।

- Advertisement -
islamibank

আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।

অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক বিবৃতিতে জানান, এলাকায় বিদেশি অভিবাসীদের অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই অভিযান চালানো হয়েছে।

অপরাধ দমনে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক সংস্থা একযোগে কাজ করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ