বাংলাদেশকে পাঁচটি টহল নৌযান দেবে জাপান

জাতীয় ডেস্ক :

জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -

জাপান বাংলাদেশকে উপকূলীয় নিরাপত্তা বাড়াতে পাঁচটি টহল নৌযান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বায়ুদূষণ পর্যবেক্ষণের সরঞ্জাম সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

- Advertisement -
google news follower

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দায়িত্বপালনে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

- Advertisement -
islamibank

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে এই সমর্থনের বার্তা আরও জোরালোভাবে প্রকাশ পাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্রুত পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে জাপান আগ্রহী। এছাড়া, চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) আলোচনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় তিনি জানান, আগামী মার্চে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রধান বাংলাদেশ সফর করবেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাপানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী। তিনি জাপানের অব্যাহত সহযোগিতা এবং বিনিয়োগ সুরক্ষার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি এবং ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপানের প্রচেষ্টার প্রশংসা করেন।

দোহায় জাতিসংঘের সহযোগিতায় হতে যাওয়া রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলনে জাপানের সহায়তা কামনা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূত সাইদা শিনিচির মেয়াদকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ