রদ্রিগোর জোড়া গোলে ব্রেস্টকে হারাল রিয়াল

খেলাধুলা ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। যার ফলে লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তাই প্লে-অফে খেলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হবে।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) স্টেড ডু রোডোরোতে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো এবং বেলিংহ্যাম করেছেন একটি গোল।

- Advertisement -
google news follower

এদিন দুই দলের একাধিক মিসের পর ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রদ্রিগো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে কোণাকুনি শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লুকাস ভাসকেজের অ্যাসিস্টে বেলিংহ্যাম গোলটি করেন। ২১ বছর ২১৪ দিন বয়সে তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস লিগে ২৫টি গোলে অবদান রাখলেন ইংলিশ তারকা।

- Advertisement -
islamibank

তার চেয়ে কম বয়সে এই মাইলফলকে পৌঁছেন কিলিয়ান এমবাপ্পে (২০ বছর ৩০৬ দিন) ও আরলিং হল্যান্ড (২১ বছর ১৩৯ দিন)।

৭৮তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রদ্রিগো। ব্রেস্টের গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলে ফিরতি বল পান রদ্রিগো।

কালক্ষেপণ না করে প্রথম টাচেই বল জালে জড়ান তিনি। ফলে প্রথম ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হারা রিয়াল লিগপর্ব শেষ করল টানা তিন ম্যাচ জিতে।

এই জয়ে টেবিলের ১১ নম্বরে থেকে লিগপর্ব শেষ করল রিয়াল। তাই শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লেঅফ।

প্লেঅফে দুটি ম্যাচ। এই পর্বে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি কিংবা সেল্টিককে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ