দক্ষিণ কোরিয়ায় সেতু ধসে পড়ে দুজনের মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতু ধসে পড়েছে।

- Advertisement -

এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

- Advertisement -
google news follower

সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এর ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

- Advertisement -
islamibank

সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ