চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :

ঢাকাই চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

- Advertisement -
google news follower

জানা গেছে, গ্রেপ্তার সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

সৌরভের সঙ্গে ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয় পরীমনির। দেনমোহর ছিল এক লাখ টাকা। বিয়ের দুই বছর পর থেকে পরীমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের।

- Advertisement -
islamibank

তিনি কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

কে সেই ব্যক্তি তা নিয়েই এখন ব্যাপক আলোচনা। মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ