চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে চোরাই টয়োটা জি করোলা প্রাইভেটকারসহ চোরচক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গাড়ি চুরির দায়ে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৬)।

- Advertisement -
google news follower

এর আগে গত ৩০ মার্চ সন্ধ্যা অনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৩১ মার্চ দিবাগত রাত অনুমানিক সাড়ে তিনটার যেকোন সময়ে নগরীর প্রবর্তক মোড় এলাকার আফমি প্লাজা মার্কেটের পার্কিংয়ের বেইজমেন্ট- ২ থেকে গাড়িটি চুরি হয়।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, গাড়ি চুরির ঘটনায় প্রাইভেট কারটির মালিক সোহেল চৌধুরী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

- Advertisement -
islamibank

এজাহারে উল্লেখিত সূত্র ধরে পতেঙ্গা মডেল থানাধীন সি-বিচ এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে চুরি হওয়া টয়োটা জি করোলা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ