অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার বিভাগ) চন্দন দে (৩৩)।
সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় তাদের পুলিশের হাতে তুলে দেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।
জানা যায়, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর ৪ আসামি ওই ব্যাংকের গ্রাহক। তারা বর্তমানে পলাতক।



