চান্দগাঁওয়ে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

- Advertisement -

গোপন সোর্সের খবরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে গ্রেপ্তার দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার দুজন হলেন-চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকার মৃত ছালে আহাম্মদের ছেলে মো. তসলিম (৪০) ও কক্সবাজারের টেকনাফ থানার বিডিআর ক্যাম্প সংলগ্ন ডেইলপাড়ার মৃত আহমেদ সৈয়দের ছেলে মো. হোসেন (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ